সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

তারা হলেন- সলঙ্গা থানার চরফরিদপুর গ্রামের মৃত হাবিবুর রহমান আকন্দের ছেলে মো. আল মাহমুদ আকন্দ (৪৫), তার স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (৪০) ও ছেলে মো. আব্দুল বারী আকন্দ (২২)।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সলঙ্গা থানায় দায়ের করা হয়েছে। মামলা নং-২৬। গ্রেপ্তার আসামিদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

–ইউএনবি