সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে মোশাররফ-সজল-মাহি

অনলাইন ডেস্ক :

‘ড্রাইভার’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে একই সঙ্গে কাজ করতে যাচ্ছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, আবদুন নূর সজল এবং অভিনেত্রী মাহিয়া মাহি। আগামী ২ নভেম্বর থেকে ফিল্মটির শুট শুরু হচ্ছে। শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত নিশ্চিত করে ওয়েব ফিল্মটির নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘এরই মধ্যে সবাই চুক্তিবদ্ধ হয়েছেন। মোশাররফ করিমকে ড্রাইভারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, আর মাহিকে দেখা যাবে যাত্রী হিসেবে; বাকিটা এখন বলা যাবে না।’ ‘ড্রাইভার’ সামাজিক ড্রামানির্ভর ওয়েব ফিল্ম। এ প্রসঙ্গে অভিনেতা আবদুন নূর সজলের ভাষ্য বলেন, ‘খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। চমৎকার গল্প। আশা করছি, সবাই পছন্দ করবেন।’ কুইট অব সেট প্রোডাকশনের ব্যানারে নির্মিত ওয়েব ফিল্মটি দেখা যাবে বায়স্কোপে।