সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লিওনা হেইদারনের রূপে হাজির মেহজাবীন

অনলাইন ডেস্ক :

উৎসব-পার্বণ আর বিশেষ দিবসে নাটক বাঙালির প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ। আর এসব নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। মিষ্টি প্রেমের নাটকের গল্পে সবার পছন্দ ছোট পর্দার এই নায়িকাকে। বুধবার মেহজাবীন তার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মেহজাবীন গেরুয়া রঙয়ের পোশাক পরেছেন।

ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক সেই সঙ্গে মাথার চুলে করেছেন ফিরোজা রঙ। ছবিগুলো শেয়ার করে মেহজাবীন লিখেছেন, নব্বই দশকের জনপ্রিয় ভিডিও গেম ‘কিং অব ফাইটারস ৯৬’-এর নাম। ওই গেমের অন্যতম নারী চরিত্র লিওনা হেইদারনের মতো মেহজাবীন তার সাজসজ্জাও করিয়েছেন। কার্টুন চরিত্র ‘লিওনা’ যিনি কিনা বহু বাধা-প্রতিকূলতা মোকাবিলা করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছান। অনেকেই হয়তো ভাবছেন এ কি অবস্থা মেহুর? কেন এমন সাজ? তাহলে কি কোনো ভিডিও গেমের নায়িকা হয়েছেন মেহজাবীন? আসলে এমন কিছুই না। টেকনো মোবাইলের নতুন একটি স্মার্টফোনের বিজ্ঞাপনচিত্রের জন্যই এমন রূপ ধারণ করেছেন মেহজাবীন। বিজ্ঞাপনে অভিনয় নিয়ে মেহজাবীন বলেছেন, ‘বিজ্ঞাপনে অনেক ভেবেচিন্তে কাজ করি। কারণ এটা বহুবার প্রচার করা হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু বেশিই সচেতন থাকতে হয়। মনের মতো হলেই কেবল বিজ্ঞাপনে কাজ করি। এ বিজ্ঞাপনের গল্প-ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে।’ বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কজের চাপের জন্য নিজেকে দিতে পারেন না সময়। তবে এবার এই অভিনেত্রী অনেকটা সময় নিজের করে কাটিয়ে এসেছেন সমুদ্র বিলাস করে। সেখানে গিয়ে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।