Skip to content

স্পটলাইট

৭ বছর পর রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলারের নিচে

ব্যাংকগুলোর চাহিদা মেটাতে নিয়মিত ডলার বিক্রির মধ্যে আমদানি দায় মেটাতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সবশেষ অর্থ পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। সোমবার দেশটির রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯...

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে বিচার চলবে: আপিল বিভাগ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী ও গ্রামীণ কমিউনিকেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচার কার্যক্রম বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের আপিল...

বিশ্ব বাজারে দাম কমলেও ডলার সঙ্কটে বাড়ানো যাচ্ছে না এলএনজি আমদানি

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বিশ্ববাজারে কমলেও ডলার সঙ্কটে পেট্রোবাংলা আমদানি বাড়াতে পারছে না। ২০২২ সালের আগস্টে প্রতি এমএমবিটিইউ (মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজির গড় মূল্য ছিল ৭০ ডলার ৫০ সেন্ট।...

বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি: আইএমএফ দল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফরকারী দল বলেছে, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি বর্ধনশীল। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ বলেছেন:‘একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পটভূমিতে, বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বর্ধনশীল...

চিকিৎসকের অনুপস্থিতি সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় আস্থার সঙ্কট বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকদের অনুপস্থিতিতে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অধিকাংশ চিকিৎসকই কর্মস্থলে উপস্থিত থাকেন না। ওসব চিকিৎসক সরকারি হাসপাতালের কর্মস্থল থেকে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেই বেশি সময় দিতে আগ্রহী। জবাবদিহিতা ও স্বচ্ছতায় পর্যাপ্ত বিনিয়োগ...

সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের মধ্যে চলাচল বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-ঈশ্বরদী রেললাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিকাল থেকে দেশের পশ্চিম, উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত...

পণ্যে পাটের বস্তার ব্যবহারে কঠোর হতে যাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: পণ্যে পাটের বস্তার ব্যবহারে কঠোর হতে যাচ্ছে সরকার। পাটপণ্যকে ‘বর্ষপণ্য ২০২৩’ এবং পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। পাশাপাশি বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের চাহিদাকে কাজে লাগানোর চেষ্টা...

রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে ১জন নিহত, আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরআইসিএল স্টিল নামের একটি কারখানায় লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে...

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ আহত হয়েছেন আরও ২০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ মে) সদর উপজেলার কোদালিয়া...

দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত, আটক ১

দিনাজপুরের পাবর্তীপুরে ট্রাকচাপায় আরোহীসহ ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালককে আটকের দাবি করেছে পাবর্তীপুরের মডেল থানা পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আবুল কালাম (৫০) ধুপিপাড়ার মীর্জা...

এক বছরেই দেশে ৩ হাজার কোটি টাকার সরিষার উৎপাদন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলের চাহিদা মেটাতে দেশে সরিষা উৎপাদনে জোর দিয়েছে সরকার। ওই লক্ষ্যে এক বছরেই দেশে ৩ হাজার কোটি টাকার সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আরভোজ্যতেলের চাহিদার শতকরা ৪০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন করতে তিন বছর...

মাস শেষে নিম্নগামী রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম মাস জুলাই ও দ্বিতীয় মাস আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এরপর টানা ছয় মাস কেটে গেলে দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিট্যান্স। অবশেষে...