সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক হামলা ইরানের

শনিবার ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক বোমা বহনকারী ড্রোন নিক্ষেপ করেছে। এর কয়েক ঘণ্টা পর ইরান জানায়, তারা আরও অনেক ধ্বংসাত্মক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

গত সপ্তাহের শুরুর দিকে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ২ এলিট জেনারেলসহ ১২ জন নিহত হওয়ার পর দেশটি ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিল।

রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘অধিকাংশ’ ইসরায়েলের সীমান্তের বাইরে প্রতিহত করা হয়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে।

গাজা উপত্যকায় হামাস সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের ৬ মাসের যুদ্ধে ইসরায়েল ও ইরান সংঘর্ষের পথে রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫০ জন অপহৃত হন। গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

—–ইউএনবি