সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে আগুনে পুড়েছে ১০টি দোকান

গাজীপুরের চন্দ্রাতে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান ও ২টি কলোনির বেশ কিছু ঘর।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ডাক্তার বাড়ি মোড় এলাকায় (শনিবার) বিকাল ৫টার দিকে একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় আগুন পার্শ্ববর্তী ২টি কলোনিতে ছড়িয়ে পড়ে।

এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস পৌনে এক ঘণ্টার চেষ্টার পর এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে পুড়ে যায় একটি পিকআপভ্যান, ওষুধ ও মুদিসহ ১০টি দোকান ও ২টি কলোনির বেশ কিছু ঘর।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

—-ইউএনবি