ঢাকার বাস টার্মিনালে অনিয়ম-নৈরাজ্য: অবৈধ পার্কিং, যাত্রী ভোগান্তি চরমে
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম, অবৈধ পার্কিং এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামার কারণে তীব্র যানজট ও ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। বিশেষ করে মহাখালী, ফুলবাড়িয়া ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।...


