পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ, সাধারন সম্পাদক মোস্তাকিম আহমদ, সহ-সভাপতি মইন উদ্দিন খাঁন, উপদেষ্ট আনজুমান আরা রুবি, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল মুমিন, অনিরুদ্ধ রায় প্রমোদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান সময়ের দাবি।বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ বলেন,…
এস এম শফিকুল ইসলামঃ জয়পুরহাটঃ নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে…
ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী খোশবাজার এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার ভুল্লী থানার…
সোমবার সিরিয়ার হাসাকা প্রদেশের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানিয়েছে মেহের নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, হামলার পরপরই…
চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের…
যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ‘সতর্কতা’ জারি করেছে। বিশ্বের যেকোনও জায়গায় অবস্থানরত আমেরিকানদের ‘বাড়তি সতর্ক’ থাকার আহ্বান জানানো হয়েছে। রবিবার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা…
প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক…
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন মিলিয়ে এক রাতে অন্তত আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা হলেন- সাবেক প্রধান…
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে তার ছবিসহ পাঁচ…
জয়পুরহাট প্রতিনিধিঃ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসনের…
সিলেট অফিস: ১০ বছর পর স্বদেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হোসাইন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র এই নেতা রোববার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে…