সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড মারা গেছেন

 

ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি এবং অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার এক বিবৃতি দিয়ে ডিকি বার্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বার্ড ৬৬ টেস্ট এবং ৬৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার ছিলেন তিনি। আম্পায়ারিংয়ে নামার আগে ক্রিকেট খেলতেন বার্ড। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩ হাজারের ওপরে রান করেছেন। কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রেসিডেন্টও ছিলেন।

তার প্রকৃত নাম হ্যারল্ড বার্ড। তবে স্কুল জীবন থেকেই তাকে ‘ডিকি’ বার্ড নামে ডাকা হয়। আম্পায়ার হিসেবে ডিকি বার্ডের অভিষেক হয় ১৯৭৩ সালে। ১৯৯৬ সালে ৬৩ বছর বয়সে তিনি আম্পায়ারিং ক্যারিয়ারের সমাপ্তি টানেন।

এনএনবাংলা/