সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘প্যারাসিটামল খেলে অটিজম হয়’ ট্রাম্পের দাবিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘না’

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার সঙ্গে গর্ভাবস্থায় মায়েদের ওষুধ সেবনের সম্পর্ক আছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের শিগগির গর্ভাবস্থায় নারীদের ব্যথানাশক টাইলেনল (প্যারাসিটামল নামে পরিচিত) প্রেসক্রাইব না করার পরামর্শ দেওয়া হবে।

গতকাল সোমবার ট্রাম্প তার দাবিতে অটল থেকে বলেন, ‘এটা (টাইলেনল) খাওয়া ভালো নয়। শুধু বেশি জ্বরের ক্ষেত্রেই এটা সেবন করা যেতে পারে। অন্তঃসত্ত্বা নারীদের এটা সেবন না করার ক্ষেত্রে সচেতন থাকা দরকার, প্রয়োজনে তাদের এই বিষয়ে লড়াই করা উচিত।’

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, টাইলেনল বা ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।

বিবিসি বলছে, ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। অনেকেই তার বক্তব্যকে বিপজ্জনক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

টাইলেনল যুক্তরাষ্ট্র, কানাডা ও আরও কিছু দেশে বহুল ব্যবহৃত একটি ব্যথানাশক ওষুধের ব্র্যান্ড। এর সক্রিয় উপাদান অ্যাসিটামিনোফেন, যা উত্তর আমেরিকার বাইরে প্যারাসিটামল নামে পরিচিত।

এনএনবাংলা/