কালকিনিতে কোর্টের রায় পেয়েও জমি দখলমুক্ত করতে পারছেন না বৃদ্ধ!
কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে আব্দুল মন্নান বেপারীর(৭৬) নামের এক বৃদ্ধ কোর্টের রায় পেয়েও ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে পারছেন না। তিনি জমি উদ্ধার করতে না পেরে নিরুপায় হয়ে সমাজের বিভিন্ন মানুষের কাছে ন্যায় বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার তো দুরের কথা উলটো হুমকি ধামকির শিকার হচ্ছেন বৃদ্ধ ও তার পরিবার। সোমবার সকালে ভুক্তভোগী সুত্র এতথ্য নিশ্চিত করা হয়েছে। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার এনায়েতনগর এলাকার বৃদ্ধ আব্দুল মন্নান বেপারীর ১০৯ নং এনায়েতনগর মৌজার এসএ৯৩/ বিআরএস ৭৭২ নং খতিয়ানে এস এ ৬০৬৮, ৬০৬১ যাহার বিআরএস ৮২৪৪, ৮২৪৯ নং দাগে মোট ০,৩৪ শতাংশ জমি রয়েছে। এই জমিতে বসতবাড়িসহ বিভিন্ন ফলজ গাছ রোপন করে ৫২ বছর আগে থেকে ভোগ দখল করে আসছেন আব্দুল মন্নান ও তার পরিবার। কিন্ত একই এলাকার হাবিব বেপারী ও কবির বেপারী গংরা মিলে নিজেদের মালিকানা দাবি করে উক্ত ওই জমির কিছু অংশে জোরপুর্বক একটি দো-চালা টিন সেটের ঘর নির্মান করে দখলে নেয়। এবং ওই জমিতে লাগানে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষ। এসময় তাদের বাধা দিলে বৃদ্ধ আব্দুল মন্নান বেপারী বসতবাড়িতে হামলা চালায় হাবিব বেপারী ও তার লোকজন। পরে নিরুপায় হয়ে বৃদ্ধ আব্দুল মন্নান বেপারী বাদী হয়ে হাবিব বেপারী ও কবির বেপারীকে বিবাদী করে মাদারীপুর কোর্টে একটি মামলা করেন। এ মামলায় আব্দুল মন্নান বেপারী রায় পান। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মন্নান বেপারী বলেন, আমি ৫২ বছর আগে হাবিব বেপারী ও কবির বেপারীর বাবার কাছ থেকে জমি ক্রয় করেছি। কিন্তু তারা আমার জমি দখল করে ঘর নির্মান করেছে। আমি মামলায় রায় পেয়েও জমি দখলমুক্ত করেত গেলে আমাকে হুমকি দিয়ে আসছে। হাবিবের ছেলে ফায়জুল মাদারীপুর জেলার বিএনপির কিছু নেতাদের নাম ভাঙ্গিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। আমার জমির গাছ গেটে নিয়ে গেছে।আমি আমার জমি দখলমুক্তের দাবি জানাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কবীরের স্ত্রী বকুল বেগম জানান, এই জমির মালিক আমরা, তাই আমাগো জমিতে আমরা ঘর তুলেছি। কালকিনিতে থানার উপপরিদর্শক এসআই পল্লব জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
