সাম্প্রতিক
নিজ কার্যালয়ে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য ঋণখেলাপির পর ব্যাংক খাতে শুরু হয় ‘লুটপাটের সংস্কৃতি’: ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ হত্যা হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা: ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
Skip to content

কালকিনিতে কোর্টের রায় পেয়েও জমি দখলমুক্ত করতে পারছেন না বৃদ্ধ!

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে আব্দুল মন্নান বেপারীর(৭৬) নামের এক বৃদ্ধ কোর্টের রায় পেয়েও ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে পারছেন না। তিনি জমি উদ্ধার করতে না পেরে নিরুপায় হয়ে সমাজের বিভিন্ন মানুষের কাছে ন্যায় বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার তো দুরের কথা উলটো হুমকি ধামকির শিকার হচ্ছেন বৃদ্ধ ও তার পরিবার। সোমবার সকালে ভুক্তভোগী সুত্র এতথ্য নিশ্চিত করা হয়েছে। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে,  উপজেলার এনায়েতনগর এলাকার বৃদ্ধ আব্দুল মন্নান বেপারীর ১০৯ নং এনায়েতনগর মৌজার এসএ৯৩/ বিআরএস ৭৭২ নং খতিয়ানে এস এ ৬০৬৮, ৬০৬১ যাহার বিআরএস ৮২৪৪, ৮২৪৯ নং দাগে মোট ০,৩৪ শতাংশ জমি রয়েছে। এই জমিতে বসতবাড়িসহ বিভিন্ন ফলজ গাছ রোপন করে  ৫২ বছর আগে থেকে ভোগ দখল করে আসছেন আব্দুল মন্নান ও তার পরিবার।  কিন্ত একই এলাকার হাবিব বেপারী ও কবির বেপারী গংরা মিলে নিজেদের মালিকানা দাবি করে উক্ত ওই জমির কিছু অংশে জোরপুর্বক একটি দো-চালা টিন সেটের ঘর নির্মান করে দখলে নেয়। এবং ওই জমিতে লাগানে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষ। এসময় তাদের বাধা দিলে বৃদ্ধ আব্দুল মন্নান বেপারী বসতবাড়িতে হামলা চালায় হাবিব বেপারী ও তার লোকজন। পরে নিরুপায় হয়ে বৃদ্ধ আব্দুল মন্নান বেপারী বাদী হয়ে হাবিব বেপারী ও কবির বেপারীকে বিবাদী করে মাদারীপুর কোর্টে একটি মামলা করেন। এ মামলায় আব্দুল মন্নান বেপারী রায় পান। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মন্নান বেপারী বলেন, আমি ৫২ বছর আগে হাবিব বেপারী ও কবির বেপারীর বাবার কাছ থেকে জমি ক্রয় করেছি। কিন্তু তারা আমার জমি দখল করে ঘর নির্মান করেছে। আমি মামলায় রায় পেয়েও জমি দখলমুক্ত করেত গেলে আমাকে হুমকি দিয়ে আসছে। হাবিবের ছেলে ফায়জুল  মাদারীপুর জেলার বিএনপির কিছু নেতাদের নাম ভাঙ্গিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। আমার জমির গাছ গেটে নিয়ে গেছে।আমি আমার জমি দখলমুক্তের দাবি জানাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কবীরের স্ত্রী বকুল বেগম জানান, এই জমির মালিক আমরা, তাই আমাগো জমিতে আমরা ঘর তুলেছি। কালকিনিতে থানার উপপরিদর্শক এসআই পল্লব জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।