গঙ্গাচড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা (এপ্রিল মাস) আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেসমিন আক্তার। সভায় গত মাসের সভার সিদ্ধান্ত সমূহ ও এর অগ্রগতি উপস্থাপন করা হয়। এছাড়া মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, অবৈধভাবে বালু উত্তোলন, জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে আলোচনা করা হয়। আলোচনা করা হয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে। গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে যানজট নিরসন ও বাজারে ঘাস জমির বিষয়ে এবং বাজার মনিটরিং নিয়ে উন্মুক্ত আলোচনায় উঠে আসে। উপজেলা পরিষদ চত্বরে সন্ধ্যার পরে শিক্ষার্থীরা প্রবেশ করে বিভিন্ন ভবনের পিছনে যেয়ে মাদক সেবন ও মোবাইলে জুয়া খেলাসহ আড্ডার বিষয়টি সভায় গুরুত্ব পায়। এসব বিষয় নিরসনে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সন্ধ্যার পরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের প্রবেশ নিষেধের বিষয়ে সভায় উপস্থিত সকলে একমত হন। সভায় আলোচনা অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, ওসির প্রতিনিধি হিসেবে এসআই সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, আব্দুল্লাহ আল হাদি, আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, এনসিপির নেতা রিফাত চৌধুরী, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, সাংবাদিক আলীম, সুজন, মজিদ প্রমূখ।
