Skip to content

Upcoming
Germany
0-0
Curaçao
Source: ESPN

তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

 

খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল খুলনার দিঘলিয়া ও নড়াইলের কালিয়া থানায় পৃথক অভিযান চালায়।

অভিযানে তেরখাদার মধুপুর গ্রামের বাসিন্দা হত্যা মামলার পলাতক আসামি সোহেল মোল্যা (৩২), বাবা ইবাদত মোল্যা এবং সাইফুল মোল্যা, বাবা ইদ্রিস মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতা ও বোরো ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে পাঁচজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নূরুল ইসলাম শেখ ওরফে নূরে আলম শেখ (৫৫) একই দিন দুপুর ১টা ২২ মিনিটে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা শেখ (২৬) বাদী হয়ে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।