Skip to content

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে কালিয়াকৈর থানার চান্দুরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ডিভাইন ফেব্রিক্সের দোতলা ভবনে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকাল ৪টা ৮মিনিটে ডিভাইন ফেব্রিক্সে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তারা।

দুর্ঘটনার কারণ ও কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

—ইউএনবি