Skip to content

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৬ কোটি ৩৬ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ২৩৬ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ৫৭ হাজার ৯৯৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৭০৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৬৮ হাজার ৩২৯ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৯৩৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৭২ জনে।

এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৬ হাজার ২৩১ জন।