ফরিদপুরে ‘হেলমেট বাহিনী’র হামলার গণঅবস্থান পণ্ড, অভিযোগ বিএনপির
অনলাইন ডেস্ক :
ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅবস্থান কর্মসূচি চলাকালে ‘আওয়ামী লীগের লোকজন হেলমেট পরিহিত অবস্থায়’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার দুপুরে এ ঘটনার সময় হাতবোমা বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এরপর কর্মসূচি পণ্ড হয়ে যায়।
বিএনপির দাবি, এতে তাদের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপির অন্তর্কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে।
(বিস্তারিত আসছে….)
