সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল  ও ইন্টারহেলথ হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সৌদি আরবের ইন্টারহেলথ হাসপাতালের মধ্যে বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে হাসপাতাল দুটি নিকট ভবিষ্যতে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার বদর আল বদর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার উপস্থিতিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী এবং ইন্টারহেলথ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: মতিক সাদ আল শেহরানি।

উক্ত চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দীপংকর দত্ত (এসিএস) এবং মানব সম্পদ ও সাপ্লাই চেইন বিভাগের মহাব্যবস্থাপক উইং কমান্ডার মো: আব্দুল হাফিজ সরকার (অব:)। চুক্তি স্বাক্ষর শেষে উভয় দেশের প্রতিনিধিগণ একত্রে কাজ করার বিষয়ে একমত হোন।

——প্রেস বিজ্ঞপ্তি