সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি নবনিযুক্ত ট্রেজারারের শ্রদ্ধা নিবেদন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ূন কবীর চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (৬ ডিসেম্বর ) ধানমন্ডি ৩২ নম্বরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ট্রেজারার মহোদয় শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে অনুভূতি লিপিবদ্ধ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, প্রক্টর, ছাত্র-ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, কর্মকর্তা সমিতি, সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মঙ্গলবার  (৫ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২(১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হুমায়ূন কবীর চৌধুরী-কে ট্রেজারার পদে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।