সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মেক্সিকোর হলিডে পার্টিতে সন্ত্রাসীদের হামলা, নিহত ১২

অনলাইন ডেস্ক :

মধ্য মেক্সিকোর প্রদেশ গুয়ানাজুয়াতোয় একটি হলিডে পার্টিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স-এ (সাবেক টুইটার) সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে এই ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে হামলা করে। উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুবই বিখ্যাত। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখের বেশি হত্যাকা-ের ঘটনা ঘটেছে।