সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যানজট কমাতে মঙ্গোলিয়ায় বিকল্প দিনে গাড়ি চলাচলের নির্দেশ

সিনহুয়া, উলান বাটোর :

মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর শহরের যানজট কমাতে সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাস্তায় অর্ধেক যানবাহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

পৌর সরকার এক বিবৃতিতে বলেছে, উপরে উল্লিখিত সময়ের মধ্যে বিজোড় বা জোড় লাইসেন্স প্লেট নম্বরের উপর ভিত্তি করে বিকল্প দিনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।

সাম্প্রতিক ভারী তুষারপাতের কারণে রাজধানীর রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যাওয়া এবং এর ফলে কয়েক ঘণ্টা ধরে রাস্তায় গাড়ি আটকে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহু বছর ধরে যানজট উলান বাটোরের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।

উলান বাটোর মূলত পাঁচ লাখ বাসিন্দা থাকার জন্য নির্মিত হয়েছিল।

তবে, শহরটিতে এখন দেশের ৩ দশমিক ৪ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেক বাস করে।

বর্তমানে, উলান বাটোরে ৭ লাখ ২০ হাজার যানবাহন নিবন্ধিত রয়েছে।

পৌরসভা সরকারের মতে, রাজধানী শহরে যানবাহনের সংখ্যা বছরে গড়ে ৫০ হাজার করে বৃদ্ধি পায়।