সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভারতের পেট্রাপোলে বাংলাদেশির মৃত্যু

চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরে আসার সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পেট্রাপোল সীমান্তে হোসেন শেখ (৬৩) নামে এক বাংলাদেশি মারা গেছেন।

হোসেন শেখ বাংলাদেশের খুলনার দৌলতপুর থানার পারমানিক পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, কিছুদিন আগে হোসেন শেখ তার চিকিৎসার জন্য শ্যালিকাকে নিয়ে ভারতে যান। চিকিৎসা শেষে

বৃহস্পতিবার সকালে দেশে ফিরে আসার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টে সিল মারার জন্য লাইনে দাঁড়িয়েছিল। অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকার এক পর্যায়ে অতিরিক্ত যাত্রীর ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এসময় তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

এক যাত্রী জানান, আজ ভোরে ভারত থেকে বাড়ি আসার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আমার থেকে ১৫-২০ জনের পেছন দাড়িয়ে ছিল ওই ব্যক্তি। একসময় মানুষের গাদাগাদির মধ্যে ওই লোকটি পড়ে যান, পরে কি হয়েছে জানিনা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় একজন পাসপোর্ট যাত্রীর মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত কিছু জানি না।

—-ইউএনবি