সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার ইসি তা করছে: কমিশনার রাশেদা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন (ইসি) তার সবই করছে বলে মন্তব্য করেছেন ইসি রাশেদা সুলতানা।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা যাতে পূরণ হয় এবং তারা কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারে সেজন্য সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার রাশেদা এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ভোটারদের হুমকি দিলে শাস্তির বিধান রাখা হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় নাটোরের চারটি আসনের প্রার্থীরা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

—-ইউএনবি