সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

ফাইল ছবি

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে আগস্টে শিক্ষামন্ত্রী দীপু মনি ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে কোভিড-১৯ মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাডেমিক ক্যালেন্ডার পুনর্বিন্যাস করতে হয়েছিল। তবে আগামী বছর থেকে যা স্বাভাবিক হবে।

—-ইউএনবি