সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পেলের সন্তান নন সেই নারী

অনলাইন ডেস্ক :

গত বছরের ২৯ ডিসেম্বর মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। মোট সাত সন্তান রেখে মারা যান তিনি। তবে ব্রাজিলিয়ান এক নারী নিজেকে পেলের কন্যা দাবি করেছিলেন। তবে তার ডিএনএ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বার্তা সংস্থা এএফপিকে কে জানিয়েছেন পেলের ছেলে এদিনিও। এদিনিও বলেছেন, ‘আমরা এরইমধ্যে (ডিএনএ) পরীক্ষা করিয়েছি। এটা নিশ্চিত হয়েছি, সে আমাদের বোন নয়। দুই মাস আগে সেই নারী ও আমি মিলে পরীক্ষাগারে এই পরীক্ষা করিয়েছি। আমাদের কোনো সম্পর্ক যে নেই, সেটা নিশ্চিত হয়েছি।’ পেলের ৫৩ বছর বয়সী ছেলে এদিনিও এখন তার বাবার রেখে যাওয়া সম্পত্তির দেখাশোনার দায়িত্বে আছেন।

তিনি আরও জানিয়েছেন, ‘আমার বাবা যেভাবে ইচ্ছে প্রকাশ করে গেছেন, তার প্রতি সম্মান রেখেই ভাগ বণ্টন হচ্ছে।’ বাবার রেখে যাওয়া সম্পত্তির দেখাশোনা ও বণ্টনে কোনো অসুবিধা হচ্ছে না। স্বাভাবিক গতিতেই এগোচ্ছে সবকিছু। ভাইদের মধ্যেও মিল আছে। পেলের তৃতীয় স্ত্রী মার্সিয়া যিনি ৩০ শতাংশ সম্পত্তি পাবেন তার দিক থেকেও কোনো অসুবিধা নেই। পেলের কন্যা দাবি করা এই নারীর পরিচয় নিয়ে খুব বেশি জানা যায়নি। গত মার্চে তিনি আলোচনায় আসেন। যখন পেলের রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী কারা, সে বিষয় নিয়ে আংশিকভাবে কথা উঠে।

তখন পেলের স্ত্রীর আইনজীবী লুইজ কিগনেল এএফপিকে জানিয়েছিলেন, আরেকটি কন্যাসন্তান হয়তো আছে। যিনি সন্তানদের জন্য কিংবদন্তির রেখে যাওয়া ৭০ শতাংশ সম্পত্তির অংশ পাবেন। মৃত্যুর আগে পেলে আনুমানিক ১৭৩ কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তি রেখে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে পেলের পরিবারের তরফ থেকে এই অঙ্ক নিশ্চিত করা হয়নি, কিংবা এ বিষয়ে কোনো তথ্যও জানানো হয়নি।