সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কাজী সালাউদ্দিনকে অস্ত্রোপচার করাতে হবে

অনলাইন ডেস্ক :

হঠাৎ করেই গত বুধবার খবর আসে হাসপাতালে ভর্তি হয়েছে দেশের ফুটবলের কিংবদন্তি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানা যায়, হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানিয়েছেন, বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দিনকে। বাফুফের সভাপতির পরিবার ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সালাউদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তাঁর হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কবে নাগাদ অস্ত্রোপচার হবে সেটা অবশ্য জানায়নি। তবে বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার একপ্রকার ঝুঁকিও। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাক্সক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কাজী সালাউদ্দিন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী যে, অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তিনি।