সাম্প্রতিক
Skip to content

ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়। তিনি চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে ৮ উইকেটে ৩১৮ রান করেছে স্বাগতিকরা। 

আজ (৭ নভেম্বর) বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একাই লড়ছেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি তুলে নিয়েছেন অপরাজিত ১৯০ রান। ২৮৯ বলের ইনিংসে মেরেছেন ১৮টি চার ও ৭টি ছক্কা। ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এই ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত করেছেন ১৮ রান। তানজিদ হাসানের সংগ্রহ ১৬ রান। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান।

এরই মধ্যে হৃদয় ২২৩ রান করে ফেলেছেন হৃদয়। যা বাংলাদেশি হিসেবে টেস্টে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও। ইনিংসটি খেলার পথে বাংলাদশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়।

টেস্টে ডাবল সেঞ্চুরি করা অন্য তিন বাংলাদেশি হলেন- মুশফিকুর রহিম (তিনটি), সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১৮৪ রানে বিপাকে পড়ে বাংলাদেশ। ওই সেশনে ৮৫ রানে ৪ উইকেট নেন ওয়ারিকান।

দিনের শুরুতে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা মুশফিকুর রহিমকে ৩৪ রানে ফিরিয়ে দেন ওয়ারিকান। এতে হৃদয় ও মুশফিকের ৭৩ রানের জুটি ভাঙে।

এরপর ওয়ারিকান ও রোস্টন চেজের স্পিন আক্রমণে মিডল অর্ডারে ধ্বস নামে। দ্রুত আরও তিন উইকেট হারায় বাংলাদেশ।

তাইজুল ইসলামের সহায়তায় দক্ষতার সঙ্গে দলকে এগিয়ে নেন হৃদয়। জুটিতে বেশির ভাগ সময় নিজেই স্ট্রাইক ধরে রাখেন তিনি, যাতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে তাইজুলকে বেশি পড়তে না হয়।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পুরস্কারও পান হৃদয়। চেজের বলে এক রান নিয়ে ১৭১ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

তাইজুলকে ২২ রানে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়ারিকান। হৃদয় ও তাইজুলের জুটিতে যোগ হয় ১১৭ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ১৪৪ রানের জুটিই এ তালিকায় সবার ওপরে।

এরপর তাসকিন আহমেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর আক্রমণ অব্যাহত রাখেন হৃদয়।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩৫৬ রান।

এনএনবাংলা/এফএস