সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণা

অনলাইন ডেস্ক :

ভিসা জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ২০২৫ সালের এইচ-১বি ভিসা (বিশেষ পেশায় নিয়োগের ভিসা) পাওয়ার চূড়ান্ত নিয়ম ঘোষণা করেছে। খবর এনডিটিভি। নতুন নিয়মে বলা হয়েছে, আবেদনকারীরা যতবারই আবেদন করুক না কেন, সবাই একবারই সুযোগ পাবে। ২০২৫ সাল থেকে ইউএসসিআইএস জালিয়াতি প্রতিরোধ এবং ন্যায্যতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের আবেদন আলাদাভাবে বাছাই করবে৷ নিবন্ধন করার জন্য, আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট বা ভ্রমণ ইতিহাসের বিবরণ প্রদান করতে হবে।

আবেদনকারীরা চাকরির জন্য ২০২৫ সালের ১ অক্টোবরের পরে চাকরি শুরুর আবেদন করতে পারবেন। আবেদনপত্রের কোনো কাগজপত্র ভূয়া প্রমাণিত হলে তা বাতিল করার ক্ষমতা আছে ইউএসসিআইএসের। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর ফি জমা দেওয়ার সময় নির্ধারিত হবে। ভিসা আবেদনের প্রাথমিক নিবন্ধন সময়কাল চলতি বছরের ৬ মার্চ শুরু হয়র ২২ মার্চ পর্যন্ত চলবে ফি। কোন একাউন্টে জমা দিতে হবে তা ইউএসসিআইএস ২৮ ফেব্রুয়ারি জানিয়ে দেবে।