সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) ভোরে দেশটির পশ্চিম সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ফরাসি সংবাদসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ‘ইন-ফ্লাইট ইমার্জেন্সি’ জরুরি অবস্থা তৈরি হলে যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত মোকদেওক দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি এফ-১৬ যুদ্ধবিমান পশ্চিম সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইন-ফ্লাইট জরুরি অবস্থার সম্মুখীন হয় এবং বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টা ৪১ মিনিটে বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কাকতালীয়ভাবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং সকাল সাড়ে ৯ টার দিকে তাকে উদ্ধার করে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধারের রেশ ধরে ৮ম ফাইটার উইং কমান্ডার কর্নেল ম্যাথিউ বলেছেন আমরা কোরিয়ার উদ্ধারকারী বাহিনী এবং আমাদের সব সতীর্থদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।