সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইউনাইটেড হেলথকেয়ার এর বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

অনলাইন ডেস্ক :

ইউনাইটেড হেলথকেয়ারের সহ প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল, জামালপুরের এম এ রশিদ হসপিটাল এবং ধানমন্ডির মেডিক্স এ অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে রবিবার (৪ ফেব্রুয়ারি) পালন করা হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার স্ক্রিনিং সহ মাস জুড়ে নানামুখী কর্মসুচীর আয়োজন করা হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

ক্যান্সার স্ক্রিনিং সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং শুরুতেই ক্যান্সার সনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য শুরুতেই ক্যান্সার শনাক্ত এবং সঠিক চিকিৎসায় প্রায় এক- তৃতীয়াংশ ক্যান্সার নিরাময় সম্ভব। এই উদ্যোগটি সারাদেশের মানুষকে উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড হসপিটালের প্রতিশ্রুতির অংশ।

উক্ত ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে সবাই নিজ নিজ ক্যান্সার বিষয়ক পারিবারিক ইতিহাস ও শারিরীক লক্ষনাদি পর্যালোচনা করে ক্যান্সারের উপস্থিতি কিংবা সম্ভাবনা যাচাই করেছেন।