সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

শাবানের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা এ বছর ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদ দেখা যাওয়ায় সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আউয়াল হাওলাদার সভায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়।

আরবি শাবান মাসের ১৫তম দিবাগত রাতে শবে বরাত পালিত হয়।

এ সময় মুসলমানরা বিশেষ প্রার্থনা করেন, পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

—-ইউএনবি