ঝালকাঠিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঝালকাঠি জেলায় ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ খোর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
অনুষ্ঠান উপলক্ষে স্থাপনকৃত ১০টি স্টলে সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও কার্যক্রম প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন স্টলগুলো ঘুরে দেখেন।এ সময় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/ইএস
