সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ছবি: পি আই ডি

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২ ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা স্বাগত জানান।

উল্লেখ্য, গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

—-ইউএনবি