সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জিম্মি নাবিকরা নিরাপদে আছেন: কেএসআরএম গ্রুপের মিডিয়া কনসালটেন্ট

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ বুধবার সন্ধ্যা পর্যন্ত সোমালিয়া উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

কেএসআরএম গ্রুপের মিডিয়া কনসালটেন্ট মিজানুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘আর জাহাজটি আগামীকাল সকালের মধ্যে সোমালিয়া তীরে পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘জাহাজে সব ক্রু সদস্য এখন নিরাপদ ও সুস্থ আছেন।’

মঙ্গলবার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ বন্দরে কয়লা বহনকারী জাহাজটিতে দুপুরের দিকে হামলা চালানো হয়।

এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক চট্টগ্রামভিত্তিক কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিল (কেএসআরএম) গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লাইনস।

কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জলদস্যুদের হাতে সব ক্রু জিম্মি হয়ে আছেন।

—-ইউএনবি