সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহিদ (২৪) কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সকালে বড়াইগ্রাম উপজেলার আগ্রান পাম্প এলাকায় একটি ট্রাক চাকা বিকল হলে রাস্তায় দাঁড়িয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী খেজুরবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে খেজুরবাহী ট্রাকটির হেলপার ঘটনাস্থলে নিহত হন।

—-ইউএনবি