সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্বাধীনতা পদকের জন্য মনোনীত হলেন ১০ জন

দেশের জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন ১০ ব্যক্তি।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মনোনীতদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং মুক্তিযোদ্ধা শহীদ আবু নাঈম মোহাম্মদ নজিব উদ্দিন খান (খুররম) (মরণোত্তর) এ পদক পাচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ড. মোবারক আহমেদ খান এ পদক পাচ্ছেন।

চিকিৎসা শাস্ত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন ডা. হরিশঙ্কর দাস।

সংস্কৃতিতে অবদানের জন্য মোহাম্মদ রফিকুজ্জামান ও ও ক্রীড়ায় ফিরোজা খাতুন এ পদক পাচ্ছেন।

পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে অরণ্য চিরণ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোল্লা ওবায়দুল বাকী ও এস এম আব্রাহাম লিংকন স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন।

দেশের জন্য গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবস সামনে রেখে ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ প্রতি বছর ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দিয়ে সম্মাননা দিয়ে আসছে।

—–ইউএনবি