সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে এক জনের মৃত্যু

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অর্ণব নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ ও ময়নামতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত অর্নব (৩০) স্থানীয় মো. আজহারের ছেলে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, লেগুনা স্ট্যান্ড নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলি শুরু করলে অর্ণব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

নিহত ব্যক্তি কোনো গ্রুপের সদস্য ছিলেন কি না তা শনাক্ত করা যায়নি বলে জানান ‍ওসি।

—–ইউএনবি