সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছেলেকে সেনাপ্রধান বানালেন উগান্ডার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তার ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে পদোন্নতি দিয়েছেন। মন্ত্রিসভায় বড় রদবদলের মধ্যে ৪৯ বছর বয়সী এই জেনারেলের পদোন্নতি দেয়া হয়। গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জেনারেল কাইনেরুগাবার পদোন্নতির প্রতিক্রিয়া উদ্বেগের জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, কাইনেরুগাবাকে বছরের পর বছর পর ধরে দেশের শীর্ষ পদের জন্য প্রস্তুত করা হচ্ছে।

তবে ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় থাকা মুসেভেনি একমাত্র ছেলেকে তার উত্তরসূরি হিসেবে তৈরি করার এই জল্পনাকে অস্বীকার করেছেন। জেনারেল কাইনেরুগাবা একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি সামরিক প্রটোকল লঙ্ঘন করে দেশটির রাজনৈতিক অঙ্গনে ক্রমশ জড়িত হয়ে পড়ছেন।

২০২২ সালে প্রতিবেশী কেনিয়া আক্রমণ করার জন্য টুইটারে হুমকি দেয়ার পরে তাকে সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার পদ থেকে বরখাস্ত করেন তার বাবা। সেই ঘটনায় প্রেসিডেন্ট মুসেভেনিও কেনিয়ার নেতার কাছে ক্ষমা চেয়েছেন এবং কেনিয়ানদের কাছে তার ছেলের পক্ষে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন। পদোন্নতির ফলে কাইনেরুগাবা এখন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে জেনারেল উইলসন এমবাদির স্থলাভিষিক্ত হয়েছেন। আর উইলসন এমবাদি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হতে যাচ্ছেন।

বিরোধী আইনপ্রণেতা ইব্রাহিম সেমুজ্জু এনগান্ডা বার্তাসংস্থা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট মুসেভেনি উগান্ডাকে ‘তার পরিবারের ব্যক্তিগত বিষয়’ হিসেবে বিবেচনা করছেন। এই নিয়োগের নিন্দা জানিয়ে তিনি বলেন, উগান্ডাবাসীদের ‘পারিবারিক রাজবংশের’ বিরোধিতা করা দরকার।