সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা পেলেন বাংলাদেশী ইমা

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে International Women’s Celebration Committee এর উদ্যোগে ৩০শে মার্চ সন্ধ্যা ৭টায় চ্যান্ডলারের সাইগন সেন্টারে আরিজোনায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বারো জন নারী কে সম্মাননা প্রদান করা হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় । এ সম্বর্ধনা অনুষ্ঠানে আরিজোনার গভর্নর প্রার্থী কারিন টেইলর রবসন, সিটি অফ চ্যান্ডলারের মেয়র সহ তিন শতাধিক গন্যমান্য অতিথি উপস্থিত ছিলেন। আমেরিকান রাজনৈতিক ও কমিউনিটি সংগঠক জামিলা নাহার ইমাকে এ অনুষ্ঠানে Women of Distinction Award প্রদান করা হয়।

উল্লেখ্য ইমা এই বারো জনের মধ্যে বয়সের তুলনায় সর্বকনিষ্ঠ হলেও আমেরিকার মূলধারার রাজনীতিতে আরিজোনা অংগরাজ্যে ডেমোক্রেটিক দলের ছয়জন স্টেট সিনেটর ও স্টেট রিপ্রেজেনটেটিভ এর নির্বাচনে ক্যাম্পেইন ম্যানেজার ও কমিউনিকেশন স্পেসালিস্ট হিসেবে ব্যাপক ভুমিকা রেখেছেন। আমেরিকান নিউ লিডারস এর একজন প্রশিক্ষক হিসেবে প্রার্থীদের ডিবেট এর প্রস্তুতি সহ কমিউনিকেশন এর উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন ইমা। ইমার অন্যান্য কাজের মধ্যে ডেসার্ট রিজ হাই স্কুলের ছাত্র সংসদ এর ভিপি, আরিজোনা স্টেট ইউনিভার্সিটির ছাত্র সংসদের চীফ অফ স্টাফ, ইউনিসেফ ক্যাম্পাস ইনিসিয়াটিভ এর প্রেসিডেন্ট, ইনভেস্ট ইন এড ও ফাইট ফর হার ইনিসিয়াটিভ উল্লেখযোগ্য।

Thunderbird School of Global Management থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট এ মাস্টার্স শেষ করে ইমা গত বছর বাংলাদেশের জামালপুর আশেক মাহমুদ কলেজে তিন মাস খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কাজ করে। ইমা ইতিপূর্বে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফিনিক্সের আউটস্ট্যান্ডিং ইউথ লিডার সম্মাননা ও আরিজোনা এশিয়ান আমেরিকান এসোসিয়েশন এর আউটস্ট্যান্ডিং লিডারসিপ সম্মাননা পেয়েছেন। International Women’s Celebration Committee এর প্রেসিডেন্ট মাই লি এবং ভাইস প্রেসিডেন্ট ফারহানা শিফা আমেরিকায় জন্ম ও বেড়ে উঠা ইমাকে নতুন প্রজন্মের আশার আলো হিসেবে উল্লেখ করেন।
ইমা ফোবানার সাবেক চেয়ারম্যান মাহাবুব রেজা রহিম ও রউশন আরা ইতির প্রথম কন্যা।