সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহায়তা চাইলেন শেখ হাসিনা

ছবি: পি আই ডি

দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ এপ্রিল) গণভবনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এই সহযোগিতার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই চীন এ অঞ্চলের আরও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করুক।’

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা রাষ্ট্রদূতকে জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার এই এলাকার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা হয়েছে।

সহযোগিতার বিষয়ে চীনা রাষ্ট্রদূত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

নজরুল ইসলাম আরও জানান, প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

—–ইউএনবি