সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যানচালক হত্যা মামলায় ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চ্যাঞ্চল্যকর কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শুক্রবাড়ি এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান ও উদয়নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি।

বুধবার দুপুরে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যার পর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হবার পর থেকে নিখোঁজ হন উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে পারভেজ আলী।

এর একদিন পর মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত পারভেজের বাবা দুলাল আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

—-ইউএনবি