সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাতারের আমিরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে তার কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের একান্ত বৈঠক হবে, এরপর দ্বিপক্ষীয় বৈঠক হবে।

দুই দেশের নেতা সহযোগিতা নথিতে সই প্রত্যক্ষ করবেন এবং একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

বৈঠকের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে ১১টি সহযোগিতার বিষয়ে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সেখানে পরিদর্শন বইয়ে সই শেষে আমির আজ বিকালে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন এবং রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানাবেন।

বাংলাদেশ ও কাতারের মধ্যে যে ৬টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত; আইনি বিষয়; পারস্পরিক বিনিয়োগের প্রসার ও সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা; সমুদ্রপথে পরিবহন; বন্দী বিনিময় ও যৌথ বাণিজ্য পরিষদ গঠন।

যে ৫টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে- জনশক্তি খাতে সহযোগিতা; বন্দর ব্যবস্থাপনা; উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা; যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমিরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

—–ইউএনবি