সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হত্যাকাণ্ডের নিন্দা ও সর্বোচ্চ আদালতের রায় আসার পযর্ন্ত ধৈয্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

জাতির উদ্দেশে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ  দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশনসহ দেশের অন্য সম্প্রচার মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি প্রচার করে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে হত্যা ও সংঘাতের নিন্দা জানান তিনি এবং বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা দেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসার পযর্ন্ত ধৈয্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আপনজন হারানোর কষ্ট আমার চেয়ে ভাল আর কে জানে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝড়ে গেল। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যা ঘটেছে তা কাম্য ছিল না।

“আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না।”