সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চলমান অস্থিরতার মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে বসার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছবি: পি আই ডি

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বসে তাদের দাবি শুনতে চান।

শনিবার(৩ আগষ্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের জন্য গণভবনের দরজা সব সময় খোলা। আমি আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই। আমি তাদের কথা শুনতে চাই।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে নতুন পেনশন স্কিম প্রত্যাখ্যান করেছিলেন এবং তা থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন তা বাতিল করা হয়েছে।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।