সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে শহীদ মিনারে রিকশাচালকদের ভিড়

অনলাইন ডেস্ক :

শনিবার বেশ কিছু সংখ্যক রিকশাচালক শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনে যোগ দেন।

বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে রিকশাচালকদের।

রিকশাচালক মনতাজার হোসেন বলেন, ‘আমি রংপুর থেকে এসেছি। আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মাটিতে খুনিদের কোনো স্থান নেই।’

আরেক চালক মো. মুন্না বলেন, ‘আমরা বিচার চাই। তারা ছাত্র হত্যা করেছে, এমনকি রিকশাচালককেও হত্যা করেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি।’

‘আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের গদিতে’, ‘আমার ভাই শহীদ কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দফা, এক দাবি, হাসিনা তুই কবে যাবি’ এসব স্লোগান দিচ্ছেন তারা।