সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ: গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ

অনলাইন ডেস্ক :

শনিবার ঢাকা শহরের বিভিন্ন এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

দুপুরে রাজধানীর মিরপুর ১০ চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

দুপুর সাড়ে ১২টা নাগাদ সায়েন্সল্যাব মোড়ও অবরোধ করেন তারা।

দুপুর ১টায় আন্দোলনকারীরা উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রে জড়ো হয়ে বানৌজা কেন্দ্রের দিকে মিছিল শুরু করেন।

এছাড়া হাতিরঝিল মোড়ের কাছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটক ও যাত্রাবাড়ী এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন।

শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে এবং বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।