সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ড. ইউনুস

ঢাকায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে যাওয়া নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।

তিনি বলেন, ‘দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আগামীকাল (বৃহস্পতিবার) ২টা ১০ মিনিটে তিনি (ড. ইউনূস) ঢাকায় পৌঁছাবেন।’

এর আগে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্মতিতে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবে সম্মতি দেন।

—-ইউএনবি