সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত বা সহিংসতাপূর্ণ পরিস্থিতিতে কর্মস্থল থেকে পালিয়ে গেছেন তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে।

বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে আইজিপি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। আমরা অলস বসে নেই, আমরা কাজ করছি। সহিংসতায় আমাদের অনেকেই নিহত ও আহত হয়েছেন।’

পুলিশকে আরও জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

তিনি মন্তব্য করেন, ‘অপেশাদার ও উচ্চাভিলাষী’ কর্মকর্তাদের আইন অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন।’

তিনি সব পুলিশ কর্মকর্তার জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘রাজারবাগের সদর দপ্তর, সব মেট্রোপলিটন এলাকা ও সব জেলা থেকে সবাইকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে।’

——ইউএনবি