সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চুরি হওয়া সম্পদ উদ্ধার নিয়ে ঢাকা ও ওয়াশিংটন আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি দমন, অর্থ পাচার রোধ মোকাবেলা এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে।

রবিবার (১৩ অক্টোবর) এক বার্তায় বলা হয়েছে, ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন বিষয়ক বৈশ্বিক সমন্বয়ক শেলবি স্মিথ-উইলসনের মধ্যে বৈঠকে এ আলোচনা হয়।

আলোচনায় সংস্কারের জন্য প্রযুক্তিগত ও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) চুক্তি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় বাড়ানোর বিষয়টিও ওঠে আসে।

আলোচনায় স্বচ্ছতা ও সুশাসনের জন্য যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও মিডিয়ার সম্পৃক্ততা বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হয়।

পররাষ্ট্র সচিব তার ওয়াশিংটন সফরের আগে নিউইয়র্ক সফর করেন। আগামীকাল ১৪ অক্টোবর ওয়াশিংটন ত্যাগ করার কথা রয়েছে।