সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আগামী বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে নিষিদ্ধের জন্য আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশ তিনি এই আলটিমেটাম দেন।

আব্দুল হান্নান মাসউদ বলেছেন, যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের ওপর চাপ সৃষ্টি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে রাষ্ট্রপতি সম্প্রতি বলেন, তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ পাননি এবং পদত্যাগপত্র সংগ্রহে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।